ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৫, ০২:১১ দুপুর

নাটোরের লালপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

নাটোরের লালপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বাক ও শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহীম হোসেন (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে উপজেলার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুুক্ত ইব্রাহিম হোসেন ওই এলাকার মৃত ইতিম আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ইব্রাহিম হোসেন। পরে বিষয়টি ভুক্তোভোগী নারীর মা বুঝতে পেরে থানায় মামলা করেন।

আরও পড়ুন

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রোববার রাতেই ওই নারীর মা বাদি হয়ে লালপুর থানায় মামলা করেছেন। নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) তার মেডিকেল টেস্ট করানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫