ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৫, ১০:২৪ দুপুর

বাংলাদেশি জলসীমায় অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ ভারতীয় জেলে কারাগারে

বাংলাদেশি জলসীমায় অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ ভারতীয় জেলে কারাগারে

মোংলায় আটক ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে পুলিশ ভারতীয় এ জেলেদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬ এ পাঠালে আদালত তাদের কারাগারে পাঠান।

এর আগে শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফবি পারমিতা নামক ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন

এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করে নৌবাহিনী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০ এর ২৫/১ ধারায় মামলা হয়েছে। সোমবার দুপুরে ওই জেলেদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬এ পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান