ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৫৯ সকাল

ট্রলারচালকের হাত-পা বাঁধা মরদেহ মিললো খালে

ট্রলারচালকের হাত-পা বাঁধা মরদেহ মিললো খালে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রব্বানী বেপরী (২৫) নামে এক ট্রলারচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কাপলিরহাটের সন্নিকটে খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহত যুবকের মরদেহ হাত-পা বাধা অবস্থায় ইট বেঁধে ঝুলানো ছিল।

নিহত রব্বানী উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মন্টু বেপারীর ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবার নিয়ে কয়েক ব্যক্তির সঙ্গে ট্রলারচালক রব্বানীর পূর্ব বিরোধ ছিল। গত রোববার (৩ আগস্ট) রাত ১০টার দিকে প্রতিপক্ষ রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে চার ব্যক্তি রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। সোমবার সকালে গ্রামবাসী কাপালির হাট খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, ধারণা করা হচ্ছে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড।

নিহত রব্বানীর বাবা মন্টু বেপারী বলেন, আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই।

ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মানিক হালদার বলেন, পূর্ব বিরোধের জেরে ওই যুবক হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা