ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৫, ০৪:৪৫ দুপুর

সিরাজগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ২। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. জামিনুর রহমান (৪৮) ও মো. মজিবর রহমান (৫৮)। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. ফারুক হোসেন এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নাজমুল হক, বিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি