ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৫, ০৪:৪৭ সকাল

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে সড়কে যান চলাচল বন্ধ

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে সড়কে যান চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের একাধিক স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। ফলে, বাঘাইছড়ি উপজেলার সঙ্গে অন্যান্য জেলা-উপজেলার সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

রবিবার (৩ আগস্ট) সকালে খবর পেয়ে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ করছেন।  

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেছেন, মারিশ্যা-দিঘিনালা সড়কের ৯ ও ১৪ কিলো এলাকায় দুই জায়গায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়েছে। খবর পেয়ে সড়ক বিভাগের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করতে কাজ শুরু করেছেন। পানির কারণে মাটি সরানোর ইকুইমেন্টগুলো পৌঁছতে একটু সময় লেগেছে। আশা করছি, দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আখতার বলেছেন, মাটি সরানোর কাজে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ কাজ করছে। দ্রুতই এ সড়কে যান চলাচল শুরু হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেফতার

কলাগাছ থেকে সুতা তৈরি করছে জয়পুরহাটের রেজভী 

সংসদের আসবাবপত্র কেনায় দুর্নীতির তদন্তে হাসনাতসহ ৫ এমপি

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

রংপুরে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র

গত বছরের প্রশ্নপত্রে পরীক্ষা, দুই কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি