ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৫, ১১:৩৪ রাত

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ আহম্মেদ (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সে উপজেলার কুসুম্বী ইউনিনের আকরামপুর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের আকরামপুর গ্রামের আজগর আলীর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার নিকট থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করার পাশাপাশি তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেফতারকৃত সৌরভের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

বগুড়ায় জুলাই শহিদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর 

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ভারতের সঙ্গে বিএনপি’র চুক্তির বিষয়ে য বলা হচ্ছে তা অপপ্রচার : মাহদী আমিন

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি : প্রধান উপদেষ্টা

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২