ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৫, ০৩:২৪ দুপুর

বরিশালের হেড কোচের দায়িত্বে আশরাফুল

সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুল

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি বলেন, ‘আমরা আশরাফুলকে বরিশালের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।’

সূত্র থেকে জানা যায়, প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার ব্যক্তিগত কারণ দেখিয়ে বরিশালের কোচ হতে অপারগতা জানিয়েছেন। সে হিসেবেই আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের নতুন কোচ পাওয়া।

২০২৪ ও ২০২৫ মৌসুমের গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্বে ছিলেন আশরাফুল। প্রথমবার রংপুর শিরোপা জিতলেও পরের বার হয়েছে রানার্সআপ।

আরও পড়ুন

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। এতে অংশ নেবে আটটি বিভাগীয় দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

আন্তর্জাতিক নারী দিবস আজ