ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৫, ০১:৩০ দুপুর

বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৮২

ছবি : সংগৃহীত,বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৮২

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে মোট ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮০১ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৮১ জন।

শনিবার (২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, শুক্রবার (১ আগস্ট) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

অভিযানে একটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, তিনটি চায়নিজ কুড়াল, একটি লোহার তৈরি চাপাতি ও এসএসের তৈরি একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর আরো জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের সর্বোচ্চ অর্জন জকসুতে, তবুও চীন সফরে উপেক্ষিত জবি ইউনিট

সাতক্ষীরার তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

সৌদিতে হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত