ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলার হোসেনপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। এলজিইডি’র বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন (এজজওচ) প্রকল্পের আওতায় নির্মাণাধীন সড়কগুলোর শুরু থেকেই ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে।

গতকাল বৃহস্পতিবার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ-কদমতলী সড়কে নিম্নমানের ইটের খোয়া দিয়ে সলিং কাজ চলাকালে আকবর নগরুশ্রীখন্ডী রাস্তার কাজ বন্ধ করে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগের  কেন্দ্রে রয়েছেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হেলালুর রহমান হেলাল এবং ঠিকাদার আয়েন উদ্দিন। কার্যদেশ অনুযায়ী ঠিকাদার মূলত রংপুরের খায়রুল কবির রানা তবে হাত বদলে বর্তমান ঠিকাদার হয়েছেন গাইবান্ধার আয়েন উদ্দিন ও রাসেল।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে এজজওচ প্রকল্পে হোসেনপুর ইউনিয়নের অন্তর্গত প্রায় ৬ কিলোমিটার সড়ক পাকাকরণে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকা। উন্নয়নাধীন সড়কগুলোর মধ্যে রয়েছে শিশুদহ থেকে কদমতলী বাজার সড়ক, কদমতলী বাজার থেকে শালমারা সড়ক, শিশুদহ থেকে কোদালকাটি ভায়া আকবর নগর সড়ক, শাইনদহ প্রাথমিক বিদ্যালয় থেকে নুরুল ফকিরের বাড়ি, কদমতলী বাজার থেকে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক।

আরও পড়ুন

প্রকল্প বাস্তবায়নের শর্ত অনুযায়ী উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার, সাইটে অনুমোদিত ডিজাইন ও ড্রইং সংরক্ষণ, সাইট অর্ডার বুক রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি থাকার কথা থাকলেও বাস্তবে এর কোনো কিছুই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বিভিন্ন সূত্র ও এলাকাবাসী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ভাঙা ইট ও খোয়া এনে রাস্তার সলিংয়ের কাজে ব্যবহার করছে। শ্রীখন্ডী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, এত নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা বানালে এক বছর তো দূরের কথা, বর্ষাতেই ভেঙে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল