ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ০৪:০১ দুপুর

বগুড়ার সোনাতলায় ৩৮ শতক জমির ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার সোনাতলায় ৩৮ শতক জমির ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ। প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ শুক্রবার (১ আগস্ট) ৩৮ শতক জমির ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা গ্রামে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১ আগস্ট) বেলা আনুমানিক ১০ টায় ওই গ্রামের মৃত আমজাদ হোসেন মন্ডলের ৫ ছেলে ৩৮ শতক জমিতে ১০ দিন আগে আমন ধানের চারা রোপন করে।

একই এলাকার মোদাচ্ছের হোসেন মিন্টু মন্ডলের ছেলে মহিদুল হাসান লেলিন (৪৮) ও তার ছোট ভাই নিপু (৪৫) সহ ২০-২৫ জনের একদল মুখ চেনা ব্যক্তি ওই জমিতে গিয়ে রোপনকৃত ধানের চারা উপড়ে ফেলে। এসময় আল ইমরান, ফিরোজ মন্ডলের লোকজন বাধা দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকি দেয় বলে থানায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গোলাগুলিতে কনটেন্ট ক্রিয়েটর নিহত

গৃহবধূর সালমার নিত্যসঙ্গী টিয়ে পাখি মিঠু, তাকে নিয়েই ঈদে কেনাকাটা

পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

সিরাজগঞ্জের উল্লাপাড়া মাইক্রো-অটোভ্যান সংঘর্ষে গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশীদ