ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ০৭:৫৬ বিকাল

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৬১

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৬১

রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭৪৯ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি ৫১২ জন বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬১ রাউন্ড গুলি ও ১০টি ককটেল। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছিল ১ হাজার ৩৮৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল