ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫ ০১:৩৪ পিএম

প্রতিদিনই জুলাই অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি তৈরি হচ্ছে: প্রেস সচিব

রাজধানীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর ৩৬ জুলাই কালচারাল ফেস্টে

জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই নতুন নতুন ডকুমেন্টারি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর ৩৬ জুলাই কালচারাল ফেস্টে বক্তৃতা করেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি করেছি। পুরো ১৯৭১-এ দু-একটা ডকুমেন্টারি আছে–স্টপ জেনোসাইড। আর জুলাই অভ্যুত্থান নিয়ে এখন প্রতিদিন ডকুমেন্টারি আসছে।’

আরও পড়ুন

তিনি বলেন, প্রতিটি ইউনিভার্সিটি কীভাবে তারা আন্দোলন করেছে, ‘গণ-অভ্যুত্থান সেখানে ছড়িয়ে পড়েছিল, আমাদের ছাত্রছাত্রীরা কীভাবে ছাত্রলীগকে প্রতিহত করেছে, ফ্যাসিস্টকে প্রতিহত করেছে–সেটা নিয়ে ওরা নিজেরা নিজেরা বারবার ডকুমেন্টারি তৈরি করছে।’

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের কালচারাল হেজিমোনিকে সারা জীবনের জন্য কীভাবে চেকমেট করা যায়–সেটা আমাদের দেখতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষায় বেড়েছে ছাতা কারিগরদের ব্যস্ততা, পুরনো পেশাতেই জীবিকার ভরসা

বগুড়ার আদমদীঘিতে ধান কাটা নিয়ে দু’পক্ষের উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জে সাপে কেটে কিশোরীর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় মনির হত্যা মামলায় আ‘লীগ নেতা রানা গ্রেফতার 

বগুড়ার সান্তাহারে শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত গ্রেফতার

বগুড়াতেই সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশ এ দলের, তবে বাধা হতে পারে বৃষ্টি