ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ০৮:৪৬ সকাল

নভোএয়ারের নতুন পরিচালক সোহেল মজিদ

নভোএয়ারের নতুন পরিচালক সোহেল মজিদ

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) হিসেবে যোগ দিয়েছেন সোহেল মজিদ।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেল মজিদ এভিয়েশন সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশি ও বিদেশি বিমান সংস্থা, স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সিতে দায়িত্বশীল পদে কাজ করেছেন।

নভোএয়ারে যোগদান প্রসঙ্গে সোহেল মজিদ বলেন, নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে নভোএয়ারে যোগ দিতে পেরে আমি গর্বিত। যাত্রীদের অন্যতম একটি বিশ্বস্ত ও পছন্দের এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার ইতোমধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করেছে। আমি এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কৌশল ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সোহেল মজিদের মতো অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীর নভোএয়ারে যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ বিষয়। তার পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।

নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই মিলবে তেল

৪০ ইঞ্জিনিয়ার নেবে আরএফএল গ্রুপ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

চিনাবাদাম দীর্ঘদিন ভালো রাখার ঘরোয়া টিপস

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

এবার চিপ দুনিয়ায় বিপ্লব আনতে যাচ্ছেন ইলন মাস্ক

পূর্বসূচি ছাড়াই হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী