ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫, ০১:৩৫ দুপুর

বাকেরগঞ্জে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালের বাকেরগঞ্জে তরুণীকে ধর্ষণের দায়ে সুজন বৈরাগি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এই রায় দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

আরও পড়ুন

এ সময় তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এরপর রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা সুজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ভেবার গ্রামের রনজিৎ বৈরাগীর ছেলে সুজন বৈরাগী পার্শ্ববর্তী এক তরুণীকে ধর্ষণ করে। ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সুজনকে এই দণ্ড দেন বিচারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার