ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫, ১০:৪৫ দুপুর

কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত,কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে: আসিফ নজরুল

কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে। সবাই ভোট দিতে পারবে।

তিনি বলেন, ‘২০০৮-এর নির্বাচন নিয়েও ভয়াবহ তথ্য রয়েছে। তবে আগামী নির্বাচনটি অনেক ভালো নির্বাচন হবে।
 
ড. আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন।

আরও পড়ুন

হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাসহ প্রায় ১৬ হাজার মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কয়েক হাজার রাজনৈতিক নেতা, কর্মী এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে।

আইন উপদেষ্টা বলেন, এ সরকারের সংস্কার কার্যক্রম পরবর্তী সরকার এসে অবশ্যই ধরে রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ভাড়া বাসা থেকে নানী-নাতির লাশ উদ্ধার

বর্জ্যের এআই ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

দায়িত্বে অবহেলায় ঢাকা সিটির আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস