ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫, ১০:০২ দুপুর

বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা জন্ম নিয়ন্ত্রণে:শাহরিয়ার নাজিম জয়

বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা জন্ম নিয়ন্ত্রণে:শাহরিয়ার নাজিম জয়

ছোট ও বড় পর্দার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে, নির্মাণে, উপস্থাপনায়-নিজেকে প্রমাণ করে চলেছেন আড়াই দশক ধরে। তবে সব ছাপিয়ে তার বড় গুণটি হচ্ছে, তিনি নিজেকে কখনও লুকান না। নিজের ও অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করে দেন অকপটে। প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধা করেন না।

সামাজিক মাধ্যমে বেশ সরব শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করে থাকেন। এবার তিনি মনে করছেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা জন্ম নিয়ন্ত্রণে।

নিজের ফেসবুকে জয় লিখেছেন, স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা জন্ম নিয়ন্ত্রণে। এত মানুষ।এজন্যই সব কিছুই বেশি বেশি। বেশিরভাগই জনশক্তিতে পরিণত না হইয়া যেন বোঝায় পরিণত হয়ে আছে। কথা বেশি। প্রয়োজন বেশি। লোভ বেশি। হিংসা বেশি। বিভক্তি বেশি। অভাব বেশি। দুর্নীতি বেশি। হিংস্রতা বেশি। প্রতিশোধ বেশি রাজনীতি বেশি। এত বেশির ভেতর সবচেয়ে কম হচ্ছে মনুষত্ব এবং নমনীয়তা।

আরও পড়ুন

জয়ের পোস্টের সঙ্গে অনেকে সহমত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, শতভাগ সত্য কথা। কারও কথায়, একদম বাস্তব কথা বলেছেন। কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন। সেসবেরও জবাব দিয়েছেন জয়।

পট পরিবর্তনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কোণঠাসা জয়। নিয়মিত নেটাগরিকদের কটাক্ষ হজম করতে হয়। তবে সেসব নিজের মতো করে মোকাবেলা করেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন

সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী