ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ০৫:১৪ বিকাল

পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শাহীন আলম গ্রেফতার

পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত শাহীন আলম গ্রেফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাহীন আলমকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাতক অবস্থায় গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করে চাটমোহর থানা পুলিশ।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত শাহীনকে আটকের পর গ্রেফতার দেখিয়ে আজ বুধবার (৩০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বড় শালিখা গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে শাহীন আলমের দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় দোকানের পাশেই শাহীনের ছোট ভাইয়ের বাসায় কাঁঠাল দেখানোর নাম করে ওই স্কুল ছাত্রীকে নিয়ে যায় শাহীন।

আরও পড়ুন

বাড়িতে কেউ না থাকার সুযোগে মুখ ও হাত পা গামছা দিয়ে বেঁধে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত শাহীন। এরপর গত ২৩ জুলাই ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক শাহীনকে আটক করতে না পারায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। পরপর কয়েক দফা হয় মানববন্ধন। অবশেষে একসপ্তাহ পর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন এলাকা থেকে আত্মগোপনে থাকা শাহীন আলমকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা