ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ০৪:৫৪ দুপুর

কুড়িগ্রামে নাগেশ্বরীতে সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু

কুড়িগ্রামে নাগেশ্বরীতে সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু। প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ওই সাপুড়ের নাম বয়েজ উদ্দিন। তিনি একই উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানান, আজ বুধবার (৩০ জুলাই) সকালে কাপালি পাড়ার বাসিন্দা ইমরান আলীর বাড়ির রান্নাঘরে গর্তে থাকা একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেয়া হয়।

আরও পড়ুন

খবর পেয়ে সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে। পরে সাপটিকে বস্তায় ভরানোর সময় সাপুড়ের বাম হাতে কামড় দেয়। এর কিছুক্ষণ পর শরীরে বিষক্রিয়া শুরু হলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ভূরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা