ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ০৩:৪৭ দুপুর

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রমকে ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড

জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রমকে ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড

ঢাবি প্রতিনিধি: ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (OHCHR) কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, মানবাধিকারের নামে বিদেশি শক্তির হস্তক্ষেপের পাঁয়তারা শুরু হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “মানবাধিকার কমিশনের আড়ালে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। আমরা তা কখনোই মেনে নেব না। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।”

আরও পড়ুন

তারা আরও হুঁশিয়ার করে বলেন, “সরকার যদি জনগণের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয়, তবে আবারও ‘জুলাই অভ্যুত্থানের’ মতো পরিণতির মুখোমুখি হতে হবে।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা লাল কার্ড উঁচিয়ে জাতিসংঘের কার্যালয় স্থাপন চুক্তি বাতিলের দাবি জানান এবং দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান