ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ০৮:৩০ রাত

ময়মনসিংহে বাবার দায়ের কোপে ছেলে নিহত

ময়মনসিংহে বাবার দায়ের কোপে ছেলে নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবার দায়ের কোপে মোবারক (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত পিতা মো. নুরুল্লাহকে (৩২) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল্লাহ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাকে বেঁধে রাখলেও অবস্থার উন্নতি হওয়ায় ১৫ দিন আগে তাকে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু দুই দিন ধরে তার মানসিক অবস্থা আবার খারাপ হতে শুরু করে। বুধবার সকাল থেকে তিনি বাড়ি থেকে বের হয়ে অদূরের একটি জঙ্গলে বসে ছিলেন। বিকেলে প্রবল বৃষ্টি শুরু হলে তার স্ত্রী জাকিয়া বেগম ছেলে মোবারককে বাবার জন্য ছাতা দিয়ে পাঠান।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবারক ছাতা হাতে বাবার কাছে পৌঁছানো মাত্রই নুরুল্লাহ তার হাতে থাকা দা দিয়ে সন্তানের মাথায় কোপ দেন। এতে শিশুটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উবায়দুর রহমান ঘটনাস্থলে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় জামায়াতের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

বগুড়ায় জুলাই শহিদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর 

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ভারতের সঙ্গে বিএনপি’র চুক্তির বিষয়ে য বলা হচ্ছে তা অপপ্রচার : মাহদী আমিন

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি : প্রধান উপদেষ্টা

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২