ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ০১:৪২ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ একজন গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ একজন গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে চুরি যাওয়া পাঁচটি গরুর মধ্যে একটি গরু ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবির গরুর হাট থেকে সাবু (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সে জয়পুরহাট সদর উপজেলার কুশলিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। গত রোববার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামে লাল মিয়া ও তার শ্যালক আব্দুস সামাদের গোয়ালঘর থেকে গরুগুলো চুরি হয়।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়ে থানার একটি  টিম নিয়ে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবির গরুর হাট থেকে চোরাই গরুসহ একজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

পরে আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারের জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত