ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ১২:৫১ দুপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে ২ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

দিনাজপুরের ফুলবাড়ীতে ২ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের ২ হাজার চারা ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) বেলা ২টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব চারাগাছ ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান খান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন।

এর আগে গত ১৫মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে এ দুই প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

এই নির্দেশনার আলোকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় দুই বোন নার্সারীতে অভিযান চালিয়ে ১ হাজার ৫শ’ ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় সুধীর নার্সারীতে ৫শ’ ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়।

ইউএনও মো. ইসাহাক আলী জানান, এসব গাছের পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি শহর ও ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ হামলা

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আগে আলোচনা করতে পারতো

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

মার্কিন স্থাপনা লক্ষ্য করে অন্তত ২৫টি ইরানি হামলা: এএফপি বিশ্লেষণ