ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ১১:০২ দুপুর

বগুড়ার শেরপুরের ঝাজর বড় বিল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বগুড়ার শেরপুরের ঝাজর বড় বিল পরিদর্শন করলেন জেলা প্রশাসক, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ঝাজর বড় বিলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিলটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বন অধিদপ্তরের নিকট আবেদন করা হলে, অধিদপ্তরের প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বুধবার(৩০শে জুলাই) দুপুরে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন, প্রশাসনকি কর্মকর্তা এনামুলক হক, ইউপি সদস্য নজরুল, পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় সাগর, উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম, সদস্য আকাশ বাবু সহ বিল এলাকার স্থানীয় সুবিধাভোগী জনগণ। স্থানীয়রা বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন

ঝাজর বড় বিলটি স্থানীয় জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ আবাসস্থল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত জলাশয় ভরাট, অপরিকল্পিত মাছ চাষ ও দখলবাজির ফলে বিলটির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো একযোগে কাজ করবে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়দেরও সম্পৃক্ত করা হবে।"

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের সর্বোচ্চ অর্জন জকসুতে, তবুও চীন সফরে উপেক্ষিত জবি ইউনিট

সাতক্ষীরার তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহে ভূমিকম্প অনুভূত

সৌদিতে হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত