ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ১০:৪৬ দুপুর

পুতিনকে এবার ১০ দিনের আলটিমেটাম

পুতিনকে এবার ১০ দিনের আলটিমেটাম, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ দিনের সময় দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে মাত্র ১০ দিন বাকি। এর মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘আমি জানি না এতে রাশিয়ার কিছু হবে কি না, কারণ মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্কসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এতে কাজ হবে কি না, দেখা যাবে।’ ট্রাম্প জানান, সোমবার তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও ‘সেকেন্ডারি ট্যারিফ’ অর্থাৎ রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ওই সময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময় দেন, যা আগের ৫০ দিনের সময়সীমার তুলনায় অনেক কম।

আরও পড়ুন

তবে মঙ্গলবার তিনি এই সময়সীমা আরও কমিয়ে ৮ আগস্টের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এর আগে ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য ৫০ দিন সময় দিয়েছিলেন, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুবই হতাশ’। কারণ, ‘ও (পুতিন) হঠাৎ কোনো এক শহরে-যেমন কিয়েভে-রকেট হামলা চালায়, আর এতে বৃদ্ধাশ্রমে থাকা অনেক মানুষ মারা যায়।’ তিনি আরও বলেন, ‘আমাকে এখন এটা পর্যালোচনা করতে হবে। আমি যে ৫০ দিনের সময় দিয়েছিলাম, তা কমিয়ে আনছি, কারণ আমি মনে করি আমি ইতোমধ্যেই জানি এর উত্তর কী।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা