ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৫, ০৫:২৬ বিকাল

লালমনিরহাটের হাতীবান্ধায় মাটিতে পড়ে থাকা তারে জড়িয়ে খামারির মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় মাটিতে পড়ে থাকা তারে জড়িয়ে খামারির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মজিবর রহমান নামে এক খামারির মৃত্যু হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, খামারি মজিবর রহমান একটি গাভী নিয়ে পার্শ্ববর্তী একটি জমিতে যাচ্ছিলেন। এ সময় জমিতে পড়ে থাকা একটি বিদ্যুতের তার পানির সংস্পর্শে আসায় তিনি বিদ্যুতায়িত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি