ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৫, ০১:৫০ দুপুর

বগুড়ার আদমদীঘি সদরে একই রাতে তিন দোকানে চুরি

বগুড়ার আদমদীঘি সদরে একই রাতে তিন দোকানে চুরি। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সদরে একইরাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড-রেলস্টেশনে যাবার মেইন রাস্তা সংলগ্ন মুদি দোকান, মোবাইল ফোন ও ওষুধের দোকানে এসব চুরির ঘটনা ঘটে। চোরেরা তিনটি দোকান থেকে টাকা, সিগারেট, মোবাইল ফোন ওষুধসহ সাড়ে তিন লাখের অধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

মুদি দোকান মালিক কালিপদ জানান, গতকাল সোমবার সারাদিন বেচা-কেনা করে রাতে দোকান বন্ধ করে বাসায় যান। পরেরদিন সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙ্গা। তার দোকানের ক্যাশ বাক্স থেকে ৩০ হাজার টাকা, সিগারেট অন্যান্য পণ্যসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

মা টেলিকম মোবাইল ফোনের দোকান মালিক শফিকুল ইসলাম বলেন, একই কায়দায় তার দোকান থেকেও চোরচক্র মুল্যবান টাচ মোবাইলসহ বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ৫০ হাজার টাকার ফ্লাক্সি লোডের কার্ড ও ক্যাশ বাক্স থেকে ৫ হাজার টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

এছাড়া শ্রী বিজয় ফার্মেসী নামে ওষুধের দোকানের দরজার তালা ভেঙ্গে কিছু ওষুধ চুরি হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এসব ছিঁচকে চোর ধরতে তৎপরতা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল