ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৫, ১২:১৯ দুপুর

এশিয়ান কাপের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের

এশিয়ান কাপের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপে গ্রুপ পর্বের পথচলায় কঠিন পথ পেল বাংলাদেশ। নারী এশিয়ান কাপের সবচেয়ে সফল দেশ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু হবে বাংলাদেশের। ১ মার্চ অস্ট্রেলিয়ার পার্থে স্বাগতিক দেশটির বিপক্ষে ফিলিপাইনের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর।

বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। ‘বি’ গ্রুপে আফঈদাদের সঙ্গী উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ ৯ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে সিডনিতে। দ্বিতীয় ম্যাচ ৬ মার্চ সিডনিতে উত্তর কোরিয়ার বিপক্ষে। উত্তর কোরিয়া এশিয়ান কাপে তিনবারের চ্যাম্পিয়ন। বাংলাদেশের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। পার্থে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

এশিয়ান কাপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রুপের প্রতি দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এ পর্বের খেলা শেষে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। তিন গ্রুপ থেকে এভাবে ৬টি দল যাবে শেষ আটে।

আরও পড়ুন

বাকি দুই দল আসবে প্রত্যেক গ্রুপের তৃতীয়স্থানে থাকা দলগুলোর মধ্যকার আরও একটি রাউন্ড রবিন পদ্ধতির লড়াইয়ের মাধ্যমে, যেখানে তিন দলের লড়াই শেষে শীর্ষ দুই দল যোগ দেবে কোয়ার্টারে আগেই জায়গা নিশ্চিত করা ৬ দলের সঙ্গে। কোয়ার্টার ফাইনালের আট দলই খেলবে পরের নারী বিশ্বকাপে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি