ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৫, ০৯:২৮ সকাল

ঝাড়খণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ তীর্থযাত্রী নিহত

ঝাড়খণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ১৮ তীর্থযাত্রী নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ঝাড়খণ্ড রাজ্যে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১৮ জনের প্রাণহানি হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, রান্নার গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীদের বহনকারী বাসের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। এর পেছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে বলেন, তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদযাপনের জন্য একটি হিন্দু মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিল। তীর্থযাত্রীরা গঙ্গার পানি নিয়ে ওই মন্দিরে শিবের পূজা করতে যাচ্ছিল।

আরও পড়ুন

সরকারি হিসাব অনুযায়ী, প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটিতে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়