ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ : অর্থ উপদেষ্টা

বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ : অর্থ উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবনায় কী রয়েছে জানতে চাইলে, এ ব্যাপারে তিনি কিছু বলবেন না বলে জানান উপদেষ্টা।

আরও পড়ুন

চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল লিজ দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রতীকী মূল্যে আর কাউকেই জমি বরাদ্দ দেবে না সরকার। এখন থেকে জমি কিনে নিতে হবে। তবে চট্টগ্রামের জলিল মিলের জায়গাটি সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যাপারে বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 
 
তিনি আরও বলেন, সরকার সার ও এলএনজি কিনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায়। স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ