ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৫, ০৪:৫৮ সকাল

ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হলেন- চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে ফারিয়া তাসনিম জ্যোতি (৩০)। তিনি স্থানীয় হোসেন মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় রবিবার রাতে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান জ্যোতি। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। 

আরও পড়ুন

এরপর থেকে টানা উদ্ধার অভিযান চালিয়ে যান ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। পরে মঙ্গলবার সকালে গাজীপুরা এলাকায় একটি বিলের মধ্যে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন তারা।  টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “তৃতীয় দিনের মাথায় মরদেহটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আজ সকালে খুঁজতে শুরু করলে বিলের মধ্যে কচুরিপানার মধ্যে লাশটি পেয়েছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান