নারী ও শিশুদের জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২ কোটি টাকার মালামাল লুট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে কামরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে নারী ও শিশুদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা ও আইফোনসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করেছে ডাকাতদল।
আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিকেলে প্রবাসীর স্ত্রী উম্মেহানী বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
এর আগে গতকাল রবিবার (২৭ জুলাই) রাত আড়াইটার দিকে রান্নাঘরের গ্রিল কেটে ওই বাড়িতে ঢুকে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করা হয়।
আরও পড়ুন
সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান, 'তার চার ছেলে সৌদি আরব প্রবাসী। সবার স্ত্রী ও আট শিশু সন্তান নিয়ে তারা বসবাস করেন। তাদের ঘরে কোনো পুরুষ ছিল না। রবিবার রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের ডাকাতদল তাদের রান্না ঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে ঘরের সবাইকে একটি কক্ষে আটক করে। শিশুদের গলায় ছুরি ধরে আলমারির চাবি ছিনিয়ে নেয়। এর পর একে একে তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে ৭৫ ভরি স্বর্ণ, একটি আইফোন এবং জমি কেনার রেজিস্ট্রেশন খরচের নগদ ২২ লাখ টাকা লুট করে নেয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার( খ-অঞ্চল) আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. রাশেদুল হাসান খান বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে। স্বর্ণ ও নগদ টাকার বিষয়টি গুরুত্ব দিয়ে ডাকাতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)
_medium_1774471188.jpg)