ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৫, ১২:২২ দুপুর

বিকেলের নাস্তায় বানিয়ে ফেলুন ইলিশ মাছের কেক! 

ছবি : সংগৃহীত,বিকেলের নাস্তায় বানিয়ে ফেলুন ইলিশ মাছের কেক! 

লাইফস্টাইল ডেস্ক : কেক খেতে সবাই পছন্দ করেন। হরহামেশাই আমরা এগ কেক, ক্রিম কেক, চকোলেট কেক, ফ্রুটস কেক খেয়ে থাকি। কিন্তু কখনো কি মাছের কেক খেয়ে দেখেছেন?

মুখরোচক এই ভিন্ন স্বাদের খাবারটি টিফিনে কিংবা বিকেলের নাস্তায় থাকতেই পারে। এখন যেহেতু ইলিশ মাছের মৌসুম, তাই ইলিশ মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন মাছের কেক। মুখরোচক এই খাবার খেতে পছন্দ করবে সবাই।


আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন ইলিশ মাছের কেক -

উপকরণ
১. ইলিশ মাছ সেদ্ধ ২ কাপ
২. আলু সেদ্ধ মাঝারি ১টি
৩. পেঁয়াজ কুচি ১টি
৪. কাঁচামরিচ কুচি ১-২টি
৫. ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ
৬. ডিমের সাদা অংশ ১টি
৭. ময়দা ৩ টেবিল চামচ
৮. ব্রেডক্রাম্ব পরিমাণ মতো
৯. লবণ ও গোলমরিচ পরিমাণ মতো
১০. তেল ভাজার জন্য পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি

আরও পড়ুন

মাছ সেদ্ধ করে কাঁটা ও চামড়া ছাড়িয়ে নিন। একটি পাত্রে সেদ্ধ আলু ভর্তা করে নিন। পেঁয়াজকুচি, ধনিয়াপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, লবণ ও ময়দা দিয়ে ভাল করে মাখিয়ে নিন। মেশানো হয়ে গেলে হাতে সামান্য তেল মেখে অল্প মিশ্রণ কাবারের আকারে বানিয়ে নিন। এরপর ফ্রিজে রেখে দিন।

একটি বাটিতে ডিম ফেটে নিন। আরেকটি বাটিতে ব্রেডক্রাম্ব নিয়ে নিন। বানানো মাছের কেকগুলো এক এক করে ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। চুলায় একটি প্যানে তেল দিয়ে কেকগুলো লালচে করে ভেজে নিন। মাছের কেক ভাজা হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

সূত্র: রেসিপি টিন ইটস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

জিয়ানগরে ইটভাটায় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিয়োগ

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

এশিয়ান গেমস হকি ইভেন্টের বাছাইয়ে পঞ্চম বাংলাদেশ