ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৫, ০৯:৪৭ সকাল

নির্বাচন ঘিরে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে : প্রেস সচিব

নির্বাচন ঘিরে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে : প্রেস সচিব,ছবি: সংগৃহীত।

নির্বাচন উপলক্ষ্যে সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি একথা জানান। নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেছেন, নির্বাচন উপলক্ষ্যে সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশের ট্রেনিং হবে। সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বর মাসে এই ট্রেনিং দেওয়া হবে। প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচুর মিসইনফরমেশন ছড়ানো শুরু হয়েছে। এটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমপশনকে আমরা প্রতিহত করতে পারব। এটা নিয়ে বিষদ আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, অনেক বিষয় নিয়েই আলাপ-আলোচনা হয়েছে। প্রথম ছিল যে কো-অর্ডিনেশন বাড়ানো। আর্মি, পুলিশ এবং রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হচ্ছে। এই কো-অর্ডিনেশন প্রান্তিক এবং জাতীয় পর্যায়ে বাড়ানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি