ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, ছবি: দৈনিক করতোয়া।

মফস্বল ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অটোরিকশা চালক আরাফাত হোসেন (২২) এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী অটোরিকশা যাত্রী হাওয়া বেগম (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। 

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত এসব তথ্য নিশ্চিত করে জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা