ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৫, ০৭:৫৮ সকাল

পুকুরে জাল ফেলে তোলা হলো দুই ভাইয়ের লাশ

পুকুরে জাল ফেলে তোলা হলো দুই ভাইয়ের লাশ, ছবি: দৈনিক করতোয়া।

মফস্বল ডেস্ক : বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। পরিবারের সদস্যরা তাদের খোঁজ না পেয়ে পুকুরে জাল ফেলের সিদ্ধান্ত নেন। এসময় জালে উঠে আসে দুই শিশুর অচেতন দেহ। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে। নিহত দুই শিশু হলো ওই এলাকার মো. আবু সুফিয়ানের ছেলে মো. ইব্রাহীম (৪) ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্বজনদের ধারণা, খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই দুই শিশুর। পুকুর থেকে উদ্ধারের পর ইব্রাহীম ও নাদিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ইব্রাহীম ও নাদিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের এক উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ