ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৫, ১০:১৩ দুপুর

ইরানে আইআরজিসি’র ঘাঁটিতে বন্দুক হামলা

ইরানে আইআরজিসি’র ঘাঁটিতে বন্দুক হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন নিহত ও অন্য আরেকজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসি জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান, কয়েক ঘণ্টা আগে সারদাশতের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে। এ ঘটনায় অন্য একজন আহত হয়েছেন। তিনি বলেন, এই হামলাটি ওই অঞ্চলে আইআরজিসির একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছিল। ঘটনার তদন্ত চলছে এবং স্থানীয় কর্মকর্তারা এখনো অন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

আরও পড়ুন

এদিকে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি আদালত ভবনে শনিবার সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যমের বরাতে এই খবর জানানো হলেও হামলায় হতাহতের বিষয়ে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ