ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৫, ০৮:৩৬ সকাল

লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত : উত্তাল সাগর, উপকূলে ভারী বৃষ্টি 

লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত : উত্তাল সাগর, উপকূলে ভারী বৃষ্টি, ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। কক্সবাজার আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ায় এর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল মন্নান জানিয়েছেন, সমুদ্র উপকূল এবং আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি ও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। লঘুচাপের প্রভাবে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সঙ্গে গোসল করতে বলা হয়েছে। সৈকতে হাঁটু পানির নিচে নামতে নিষেধ করা হয়েছে। সৈকতে লাল পতাকা চিহ্নিত এলাকায় গোসল করতে নিষেধ করেছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা।

আরও পড়ুন

তিন নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের নৌ চলাচল বন্ধ রাখতে বলেছে উপজেলা প্রশাসন। এছাড়া মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের সঙ্গে নৌযোগাযোগ সতর্কতার সঙ্গে করতে বলেছে উপজেলা প্রশাসন। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা