ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৫, ০৩:৪৮ দুপুর

সিদ্ধান্ত বদলে জাপান সফর করছে বার্সেলোনা

সিদ্ধান্ত বদলে জাপান সফর করছে বার্সেলোনা

প্রচারকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে প্রাক-মৌসুমে জাপান সফর বাতিল করার ঘোষণা দেয় বার্সেলোনা। তবে ঝামেলা মিটিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে তারা। আজই (শুক্রবার) জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ক্লাবটির।

আজ শুক্রবার এক বিবৃতি সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

 

আগামী রোববার জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। এরপর ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার ক্লাব সিউল এফসি ও ৪ অগাস্ট দেগু এফসির মুখোমুখি হবে লা লিগা চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

প্রচারকারী প্রতিষ্ঠানের গুরুতর চুক্তিভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার জাপান সফর বাতিল করে দেয় বার্সেলোনা। তবে দক্ষিণ কোরিয়া সফরের পথ খোলা রাখে তারা। এশিয়ার দেশটিতে দুটি ম্যাচ সমন্বয় করার কথা বলে তারা।

 

চুক্তির সমস্যা সমাধান হয়ে যাওয়ায় এখন জাপান ও দক্ষিণ কোরিয়া, দুটি দেশেই সফর করবে বার্সেলোনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী