ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৫, ০৪:৪৮ সকাল

ভারতের রাজস্থানে স্কুল ভবন ধস, ৪ শিশু নিহত

সংগৃহিত,ভারতের রাজস্থানে স্কুল ভবন ধস, ৪ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় শুক্রবার (২৫ জুলাই) একটি সরকারি স্কুল ভবন ধসে কমপক্ষে চার শিশু নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

 

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

আরও পড়ুন

মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

 
কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনটি ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৪০ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিল। 
 
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন।
 
জেলা প্রশাসনের কর্মকর্তা এবং দুর্যোগ ত্রাণ দলগুলোকে উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
 
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়েছিল।
 
সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা