ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৫, ০২:০৩ দুপুর

মূল্যস্ফীতির সঙ্গে সরকারি বেতন সমন্বয় করতে পে কমিশন গঠন: প্রেস সচিব

ছবি : সংগৃহীত,মূল্যস্ফীতির সঙ্গে সরকারি বেতন সমন্বয় করতে পে কমিশন গঠন: প্রেস সচিব

মূল্যস্ফীতির সঙ্গে সরকারি বেতন সমন্বয় করতে পে কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ন্যাশনাল পে স্কেল অনুমোদন দিয়েছে। সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছেন, তাদের পে স্কেল ২০১৫ সালে হয়েছিল। ১০ বছর পর নতুন পে স্কেল হলো।


বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, গত সরকারের সময় মূল্যস্ফীতি দুই সংখ্যার ঘর অতিক্রম করেছিল। যদিও আমরা গত মাসে ৮ শতাংশে নিয়ে এসেছি। কিন্তু মূল্যস্ফীতির কারণে বেতনের যে সমন্বয়, সেটা এখনও ঠিকমতো হয়নি। উপদেষ্টা পরিষদ মনে করেছে, একটা পে স্কেল হওয়া উচিত। এ কমিটির নেতৃত্ব দেবেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

আরও পড়ুন

তিনি জানান, গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি ড. মো. আবু তারিকের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

খাল খননের উদ্বোধনের পর সিলেটবাসীর সাথে হাত মেলালেন প্রধানমন্ত্রী

৬৫ দিন ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

১০৫-এ সত্যজিৎ রায়: যিনি বদলে দিয়েছিলেন সিনেমার ইতিহাস

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ