ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৫, ১২:৪৪ দুপুর

স্বামীর ‘পরকীয়া’ হাতে নাতে ধরলেন রিয়া গাঙ্গুলী

স্বামীর ‘পরকীয়া’ হাতে নাতে ধরলেন রিয়া গাঙ্গুলী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে এসেছে এক নতুন মোড়কে।

প্রায় আট মাস আগে তার স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে রিয়া গাঙ্গুলীর সম্পর্কের টানাপোড়েন শুরু হলেও, এতদিন সন্তানদের মুখের দিকে চেয়ে কোনো আইনি পদক্ষেপ নেননি অভিনেত্রী। সম্প্রতি তিনি যা জানতে পেরেছেন, তাতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

রিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘অরিন্দম প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে আসতো। গত কয়েক মাস ধরে এটা অনেক কমে গেছে। তখনই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, এরপর বড় সিদ্ধান্ত নিতেই হবে।

অভিনেত্রীর দাবি, তার স্বামী অরিন্দমের এক পরকীয়া প্রেমিকা আছেন, যিনি নিয়মিত তাদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন। এমনকি মাঝে মাঝে সেখানে থাকেনও।

আরও পড়ুন

তার কথায়, ‘শাশুড়ি মা অসুস্থ থাকায় নাতি-নাতনিকে দেখতে চাইছিলেন। তাই আমি তাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। তখনই জানতে পারি স্বামীর প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসেন। কোনো কোনো দিন থেকেও যান। আমার শ্বশুরমশাই তাকে মেনেও নিয়েছেন। আমি শোবার ঘরে সেই মহিলার অনেক জিনিস দেখেছি।

রিয়া আরও জানান, তার স্বামী আপোস বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। অরিন্দম চান, ছেলেমেয়েরা তার কাছে থাকুক এবং তিনি রিয়াকে কোনো খোরপোশ দেবেন না। এ কথা বলতে বলতে রীতিমতো ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি চান, তার দুই ছেলেমেয়ে একটি সুস্থ পরিবেশে বড় হোক।কান্নাজড়িত কণ্ঠে রিয়া বলেন, ‘আমার ছেলেমেয়েকে কিছুতেই কাছছাড়া করতে পারব না। এত সহজে কীকরে ছেড়ে দেব আমি। টাকা-পয়সা তো দরকার, চেষ্টা করছি শিগগিরই যাতে ধারাবাহিকে ফিরতে পারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫