ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৫, ০৭:২৫ সকাল

সাজেক সড়কে পাহাড় ধসে বন্ধ যোগাযোগ, আটকা ৪২৫ পর্যটক

সাজেক সড়কে পাহাড় ধসে বন্ধ যোগাযোগ, আটকা ৪২৫ পর্যটক, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাতে ভারি বর্ষণে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুই পাড়ে আটকা পড়েছেন ৪২৫ পর্যটক। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, রাতের ভারি বর্ষণে সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধস হয়েছে। এতে দিঘীনালা-খাগড়াছড়ির সঙ্গে যানচলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর, গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তারকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার জানান, বুধবার রাতে বাঘাইছড়িতে ভারি বর্ষণ হয়েছে। এতে সাজেক সড়কের অন্তত তিন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন। তিনি আরও জানান, খবর পেয়ে দিঘীনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সারাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে। সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি