ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৫, ০৪:০২ দুপুর

জয়পুুরহাট বাগজানার দরগাপাড়ায় আখ চাষে সফল মাহমুদুল হাসান

জয়পুুরহাট বাগজানার দরগাপাড়ায় আখ চাষে সফল মাহমুদুল হাসান

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : আখ চাষ করে সফল হয়েছেন মাহমুদুল হাসান। ৬ মাস আগে নওগাঁয় বেড়াতে গিয়ে শখের বশে ১হাজার পিচ ফিলিপাইন জাতের আখের চারা কিনে বাড়ি ভিটার পাশে বপন করেন মাহমুদুল হাসান। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই চারাগুলো ফাঁকা জায়গায় রোপণ করেন তিনি। ইতিমধ্যেই আখগুলো ৬ মাস বয়সেই, প্রায় ৪ হাত লম্বা হয়েছে। কৃষি অফিসও সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে তাকে।

বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়ায় জয়পুর-হিলি সড়কের পাশেই মাহমুদুল হাসানের বাড়ি। রাস্তা থেকেই উঠানের ফিলিপাইন খয়েরী কালো রংয়ের আখের গাছগুলো দেখা যায়। তিনি বস্তায় আদা চাষসহ বিভিন্ন ফুল-ফল ও সবজি বাগানও করেছেন। তিনি বলেন, বাড়ির সামনের ৬ শতক জমিতে ফিলিপাইন জাতের আখের চারা রোপন করেছি।

রোপণের পর থেকেই আখের চারাগুলোর পরিচর্চা করে আসছি একারণে গাছগুলো বেশ ভালো হয়েছে। ৬ মাস বয়সেই আখগুলো বেশ লম্বা হয়েছে। জমিতে রাসায়নিক সার ব্যবহারের ও পোকামাকড় নিধন এর জন্য কীটনাশক ব্যবহার এর খরচ তুলনামূলকভাবে কম। প্রতি পিস আখ ৫০ টাকা দরে বিক্রি করলেও খরচ বাদে ৪০ হাজার টাকা লাভ হবে এমন আশা করেন মাহমুদুল হাসান।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, ফিলিপাইনের কালো জাতের আখ চাষে খরচ তুলনামূলক অন্য ফসলের চেয়ে কম। চাষিরা চাইলে বাণিজ্যিকাবে আখ চাষ করে লাভবান হওয়া সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি