ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৫, ০৩:৫১ দুপুর

শুভেচ্ছাদূত হলেন তৌকীর-বিপাশা

তারকা দম্পতি তৌকীর-বিপাশা

বিনোদন ডেস্ক ঃ তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। অভিনয়ে এখন অনিয়মিত। বিপাশা আকাঁআঁকি ও লেখালেখিতে ব্যস্ত। আর তৌকীর ব্যস্ত নির্মাণে। বেশ বিরতির পর একটি রিয়েল এস্টেটের শুভেচ্ছাদূত হয়েছেন এ শিল্পী দম্পতিসম্প্রতি রাজধানী বনানীর একটি হোটেলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন তৌকীর ও বিপাশা। এমনটিই জানিয়েছেন তারা।

এদিকে বেশ বিরতির পর নির্মাণে ফিরেছেন তৌকীর আহমেদ। শুরু করলেন ‘ধূসর প্রজাপতি’ নামে নতুন একটি ধারাবাহিকের কাজ। পরিচালনার পাশাপাশি এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি এই ধারাবাহিকের রচয়িতা তৌকীর আহমেদ।

গত ২১ জুন থেকে ঢাকার অদূরে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশের লোকেশনে ‘ধূসর প্রজাপতি’ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল। শেষ হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তৌকীরকে সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ ছবির নির্মাণে দেখা যায়। সেই ছবির পর বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্রে থাকলেও তৌকীর লেখালেখি এবং মঞ্চনাটকের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন। পরিবার নিয়ে অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করে আসছেন বিপাশা। তাঁর ছেলেরা সেখানেই পড়াশোনা করছেন। সেখানে তাঁর আঁকা ছবির একক প্রদর্শনীও হয়েছে বেশ কয়েকটি। সেগুলো শিল্পমনস্ক মানুষের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন

সম্প্রতি তিনি আন্তর্জাতিক শিল্পকর্মের দল ‘দ্য আর্ট ডোম’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। সম্প্রতি দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন বিপাশা। তাঁর একটি শিল্পকর্ম নিয়ে তৈরি হচ্ছে শাড়ি, যা শিগগিরই বাজারে আসবে। বছর দুয়েক আগে ঢাকার গ্যালারি চিত্রকে নিজের চিত্রকর্ম নিয়ে একটি একক প্রদর্শনী করেছিলেন এই শিল্পী। সেখানেই অন্য সব চিত্রকর্মের পাশাপাশি স্থান পায় ‘সক্রেটিসকে আমার ভোট দিলাম’। বিপাশার আঁকা সেই চিত্রকর্ম ব্যবহার করে ফ্যাশন পণ্যের প্রতিষ্ঠান মানাস বাজারে আনতে যাচ্ছে একটি শাড়ি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫