ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৫, ০১:৪২ দুপুর

টেনিসে ফিরে ৪৫ বছরের ভেনাসের জয়

ভেনাস উইলিয়ামস।

স্পোর্টস ডেস্কঃ এক বছরের বেশি সময় ধরে টেনিসের বাইরে ছিলেন ভেনাস উইলিয়ামস। তার ফেরাটা হলো দারুণ জয়ে। ৪৫ বছর বয়সী ভেনাস ওয়াশিংটন ওপেনে দ্বৈতের শেষ ষোলোয় জিতেছেন এককে সাতবার গ্র্যান্ডস্ল্যাম জয়ী যুক্তরাষ্ট্রের এ তারকা। টুর্নামেন্টে তিনি খেলার সুযোগ পেয়েছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। স্বদেশি হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন বুশার্ড ও ক্লেরডি এনগুনিউ জুটিকে। র‌্যাঙ্কিংয়ে সাবেক শীর্ষ খেলোয়াড় ভেনাস সবশেষ খেলেছিলেন গত বছরের মার্চে মায়ামি ওপেনে। বর্তমানে তার কোনো র‌্যাঙ্কিং নেই। তিন বছরের মধ্যে প্রথমবার কোনো দ্বৈত ম্যাচে অংশ নিলেন। ২৩ বছর বয়সী ব্যাপটিস্টের সঙ্গে দারুণ উপভোগ কেরছেন ভেনাস।

জয়ের পর মজা করে বলেন, ছোট বোন ২৩ বার গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা উইলিয়ামসের পরিবর্তে আরও আগে জুটি বাঁধা উচিত ছিল। তাহলে শিরোপার পাল্লাটা ভারী হতো। সেরেনার সঙ্গে জুটি বেঁধে দ্বৈতে ১৪টি মেজর জিতেছেন ভেনাস। লম্বা সময় ধরে বিশ্ব টেনিসে আধিপত্য বিস্তার করেছেন দুই বোন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা