ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৫, ০১:২৩ দুপুর

মাদক সম্রাট বাবা ছেলের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, তাদের বিচারের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

মাদক সম্রাট বাবা ছেলের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, তাদের বিচারের দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলার আসামি আবুল কালাম ও তার ছেলে রাকিবুল হাসান সোহাগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার কুমারখালী চরপাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ।

আজ বুধবার (২৩ জুলাই) সকালে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নজরুল ইসলাম, আব্দুল মতিন, সাইফুল ইসলাম, রাজ্জাক, জিয়াউর রহমান, রানা প্রমুখ অংশ নেয়।  বক্তারা বলেন, মাদক সম্রাট খ্যাত আবুল কালাম ও তার ছেলে সোহাগের কারণে কুমারখালীর যুব সমাজ ধ্বংসের মুখে।

তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, চাঁদাবাজি এবং জাল টাকা ব্যবহারের একাধিক মামলা রয়েছে। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা, ভ্যান ও পুকুরের মটর চুরি, ট্রান্সফর্মার খুলে নেওয়া এমন নানা অপরাধ তারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

নিজেদের স্বার্থে তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না বলে অভিযোগ করেন বক্তারা। অভিযুক্ত কালাম ও সোহাগ পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা