ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৫, ১১:৫২ দুপুর

জামিনে বেরিয়ে জেলগেটে ফের গ্রেফতার আ’লীগ নেতা শ্যামল

জামিনে বেরিয়ে জেলগেটে ফের গ্রেফতার আ’লীগ নেতা শ্যামল। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পাঁচ মামলায় জামিনে বেরিয়ে জেলগেট থেকে ফের গ্রেফতার হয়েছে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল। গত সোমবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়।

জানা যায়, শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাজধানী থেকে শ্যামলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। সব মামলা থেকে জামিন পেয়ে কারগার থেকে বের হওয়া মাত্রই পুলিশ তাকে আবার গ্রেফতার করে।

আরও পড়ুন

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী জানিয়েছেন, বিশেষ ক্ষমতা আইনে জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের ডিটেনশন (আটকাদেশ) দেওয়ায় শ্যামলকে জেলগেট থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা