ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৫, ০৭:৫৮ সকাল

স্বামীর মৃত্যুর পরপরই মারা গেলেন স্ত্রীও

স্বামীর মৃত্যুর পরপরই মারা গেলেন স্ত্রীও, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : মেহেরপুরে স্বামী আবুল আয়েব মুকিদ মুকুলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে মারা গেছেন তার স্ত্রী আইরিন পারভিন নন্দাও। মঙ্গলবার (২২ জুলাই) রাতে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২০ জুলাই) রাতে শহরের পেয়াদাপাড়ায় নিজ বাসস্থানে মারা যান তারা। দুজনেরই স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক সম্মতিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তারা হলেন-একই এলাকার আবুল আয়েব মুকিদ মুকুল (৭০) ও আইরিন পারভিন নন্দা। মুকুল পেশায় ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান স্বামী আবুল আয়েব মুকিদ মুকুল ও স্ত্রী আইরিন পারভিন নন্দা। রাত আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুকুল। স্ত্রীর চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশী। খবর দেয়া হয় আত্মীয়-স্বজনদের। এ সময় মারা যান মুকুল। এতে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী নন্দা। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনিও।

বড় মেয়ে তন্বী বলেন, রাত আড়াইটার দিকে আম্মা ফোন দিয়ে জানাল বাবা অসুস্থ। শহরের কাশ্যপাড়ায় নিজের শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আম্মা মেঝেতে লুটিয়ে পড়েছেন এবং বাবা ঘরে মারা গেছেন। পরে চিকিৎসকের কাছে নিলে তারা জানান দুজনই আর নেই। মুকুলের ভাই এড. মোখলেছুর রহমান স্বপন বলেন, ‘আমার ভাই-ভাবি ভালো মানুষ ছিলেন। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না।  ১৯৯০ সালে মুকুল ও নন্দার বিয়ে হয়। তাদের তিন মেয়ে, সবাই বিবাহিত।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ