ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জুলাই, ২০২৫, ০৫:২৮ বিকাল

বগুড়ার শেরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

বগুড়ার শেরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পুলিশের ওপর হামলা করে নাশকতা মামলার আসামি (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

শেরপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর এসআই তোফাজ্জল হোসেন, এস আই সরাফতের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় অভিযান চালিয়ে হামলা, হত্যচেষ্টা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি ও শাহ-বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি সিরাজুল ইসলাম (৫৫)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে নিয়ে আসার সময় তার ছেলে, ভাতিজা ও পরিবারের লোকজন পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় এসআই সরাফত, কনষ্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম নামের ৪ জন পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন

এই ঘটনায় এসআই তোফাজ্জল হোসেন বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলো নজরুল ইসলাম লিটন, সিরাজুল ইসলাম (৫৫), আমিরুল ইসলাম রনি (২৩), রায়হান কবির পলাশ (২৭), গোলাপ হোসেন (৩৫), নুরুল ইসলাম নুর (৫৫), জাফর ইকবাল (৪০) ও সাইদুর রহমান (৫৫)।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা