ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ জুলাই, ২০২৫, ০২:০৬ দুপুর

বগুড়া শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়া শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় দুই আওয়ামীলীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাকিল আহম্মেদ (২২), একই গ্রামের মৃত মেহের আলী আকন্দের ছেলে, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রইজ উদ্দিন আকন্দ (২২)।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলায় শাকিল ও রইজকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার (২২ জুলাই) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা